• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামিসা ধর্ষণ ও হত্যা: তীব্র নিন্দা জানালেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল(এনএলসি) ডিএমপির নতুন ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলামকে অভিনন্দন জানালেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল শুভ বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বার্তা ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল- মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনএলসি চেয়ারম্যানের শুভেচ্ছা দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতর-এর শুভেচ্ছা জানিয়েছেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল নবনিযুক্ত পুলিশের আইজিপি আলী হোসেন ফকিরকে অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ঢাকার দুই সিটিতে পৃথক পুলিশ কমিশনার চেয়ে লিগ্যাল নোটিশ অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ বন্ধে আইজিপি-ডিএমপি কমিশনারকে আইনি নোটিশ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের শোক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনএলসি চেয়ারম্যানের শুভেচ্ছা

Reporter Name / ৫২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ঢাকা: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল (এনএলসি)-এর চেয়ারম্যান এডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের। তিনি বলেন, তাদের ত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব।

তিনি আজকের এই দিনে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একইসাথে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া আইনজীবীদেরও শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার এই তাৎপর্যপূর্ণ দিনে দেশের প্রতি দায়িত্ববোধ থেকে সকলকে ন্যায়বিচার, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

পরিশেষে তিনি মহান স্বাধীনতা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd