• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামিসা ধর্ষণ ও হত্যা: তীব্র নিন্দা জানালেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল(এনএলসি) ডিএমপির নতুন ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলামকে অভিনন্দন জানালেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল শুভ বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বার্তা ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল- মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনএলসি চেয়ারম্যানের শুভেচ্ছা দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতর-এর শুভেচ্ছা জানিয়েছেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল নবনিযুক্ত পুলিশের আইজিপি আলী হোসেন ফকিরকে অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ঢাকার দুই সিটিতে পৃথক পুলিশ কমিশনার চেয়ে লিগ্যাল নোটিশ অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ বন্ধে আইজিপি-ডিএমপি কমিশনারকে আইনি নোটিশ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের শোক

রামিসা ধর্ষণ ও হত্যা: তীব্র নিন্দা জানালেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল(এনএলসি)

Reporter Name / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রামিসা ধর্ষণ ও হত্যা: তীব্র নিন্দা জানালেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল(এনএলসি)

ঢাকা: আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল(এনএলসি)এর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু। এক বিবৃতিতে তিনি এ নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি বলেন, “রামিসার উপর সংঘটিত বর্বরোচিত ধর্ষণ ও হত্যাকাণ্ড মানবতা, নৈতিকতা ও আইনের শাসনের প্রতি চরম আঘাত। এ ধরনের জঘন্য অপরাধ কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। অপরাধীর দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু আরও বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার নিষ্পত্তি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, কোনো প্রভাবশালী মহল যেন অপরাধীদের রক্ষা করতে না পারে সেদিকে কঠোর নজর রাখতে হবে।

ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল নিহত রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd