• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামিসা ধর্ষণ ও হত্যা: তীব্র নিন্দা জানালেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল(এনএলসি) ডিএমপির নতুন ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলামকে অভিনন্দন জানালেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল শুভ বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বার্তা ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল- মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনএলসি চেয়ারম্যানের শুভেচ্ছা দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতর-এর শুভেচ্ছা জানিয়েছেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল নবনিযুক্ত পুলিশের আইজিপি আলী হোসেন ফকিরকে অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ঢাকার দুই সিটিতে পৃথক পুলিশ কমিশনার চেয়ে লিগ্যাল নোটিশ অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ বন্ধে আইজিপি-ডিএমপি কমিশনারকে আইনি নোটিশ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের শোক

ডিএমপির নতুন ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলামকে অভিনন্দন জানালেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল

Reporter Name / ১৪০ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল এর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি) এর নবনিযুক্ত ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলাম-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে রাজধানী ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে তিনি আশাবাদী। তিনি আশা প্রকাশ করেন, ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে নজরুল ইসলাম ঢাকা মহানগরকে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু আরও বলেন, সরকারের ঘোষিত মাদক ও অপরাধবিরোধী “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে ডিএমপির সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নেতৃত্বে রাজধানীবাসী আরও নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ পাবে বলে তিনি বিশ্বাস করেন।

বার্তায় তিনি নবনিযুক্ত ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd