• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শুভ বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বার্তা ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল- মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনএলসি চেয়ারম্যানের শুভেচ্ছা দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতর-এর শুভেচ্ছা জানিয়েছেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল নবনিযুক্ত পুলিশের আইজিপি আলী হোসেন ফকিরকে অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ঢাকার দুই সিটিতে পৃথক পুলিশ কমিশনার চেয়ে লিগ্যাল নোটিশ অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ বন্ধে আইজিপি-ডিএমপি কমিশনারকে আইনি নোটিশ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের শোক ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের

ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের

Reporter Name / ৬৮৪ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল (এনএলসি)-এর চেয়ারম্যান এডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।

 

এক শোকবার্তায় তিনি বলেন,

“ওসমান হাদি ছিলেন একজন আপসহীন সংগ্রামী মানুষ, যিনি অন্যায়, বৈষম্য ও দুঃশাসনের বিরুদ্ধে আজীবন লড়াই করে গেছেন। তাঁর নেতৃত্বে গড়ে ওঠা ‘হাদির বিপ্লব’ ছিল মূলত নিপীড়িত মানুষের অধিকার আদায়ের এক প্রতিবাদী আন্দোলন, যা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও সাহস জাগিয়ে তোলে।”

 

তিনি আরও বলেন,

“হাদির বিপ্লব কোনো ব্যক্তি-কেন্দ্রিক আন্দোলন ছিল না; এটি ছিল শোষণমুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে গড়ে ওঠা একটি আদর্শিক সংগ্রাম। এই বিপ্লবের মাধ্যমে ওসমান হাদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন এবং তরুণ প্রজন্মকে ন্যায় ও সত্যের পথে চলার অনুপ্রেরণা যুগিয়েছেন।”

 

এডভোকেট এস এম জুলফিকার আলী জুনু বলেন,

“নানা প্রতিকূলতা, নিপীড়ন ও ঝুঁকির মধ্যেও ওসমান হাদি তাঁর আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। তাঁর জীবন ছিল সংগ্রাম ও ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর মৃত্যুতে দেশ একজন সাহসী কণ্ঠ ও প্রতিবাদী যোদ্ধাকে হারালো।”

 

তিনি মরহুম ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি বলেন,

“আল্লাহ তায়ালা যেন শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd