• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পুলিশ কোন দিকে যাবে! আইজিপির বক্তব্যের ভুল ব্যাখ্যা প্রদান। পেশাদারিত্ব, সততা ও আধুনিকায়নের রূপকার: আইজিপি মোঃ আলী হোসেন ফকিরের বর্ণাঢ্য কর্মজীবন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের গভীর শোক রামিসা ধর্ষণ ও হত্যা: তীব্র নিন্দা জানালেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল(এনএলসি) ডিএমপির নতুন ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলামকে অভিনন্দন জানালেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল শুভ বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বার্তা ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল- মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনএলসি চেয়ারম্যানের শুভেচ্ছা দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতর-এর শুভেচ্ছা জানিয়েছেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল নবনিযুক্ত পুলিশের আইজিপি আলী হোসেন ফকিরকে অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

শেষ মুহূর্তে সিরিজ সেরা হিসেবে সিরাজকেই কেন বেছে নিতে চেয়েছিলেন ম্যাককালাম?

Reporter Name / ৫৭৬ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

ইংল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস পঞ্চম টেস্ট জয়ে সিরিজ ২-২ এ সমতায় শেষ করল ভারত। আর ঠিক এই নাটকীয় ম্যাচের শেষভাগেই ঘটে গেল আরেক চমক—সিরিজ সেরা নিয়ে শেষ মুহূর্তে মত বদলালেন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম!

প্রথমে ভারতীয় অধিনায়ক শুভমান গিলকে বেছে নিয়েছিলেন তিনি। পাঁচ ম্যাচে ৭৫৪ রান করা গিল ছিলেন পুরস্কার জয়ের দৌড়ে অগ্রগামী। উপস্থাপক মাইক অ্যাথারটন পর্যন্ত তৈরি ছিলেন গিলের সাক্ষাৎকারের জন্য। তবে শেষ দিন সকালে মোহাম্মদ সিরাজ বদলে দিলেন দৃশ্যপট।

ক্রিকবাজে বিশ্লেষণে দিনেশ কার্তিক বললেন, ‘চতুর্থ দিন ম্যাচ শেষ হলে গিলই হতেন সিরিজ সেরা। ম্যাককালামও সেটাই বলেছিলেন। তবে মাত্র ৩০-৪০ মিনিটে তার ভাবনায় পরিবর্তন আসে। সিরাজ যে আগুনে স্পেল উপহার দিলেন, তাতেই মন গলেছে ম্যাককালামের।’

সিরিজের শেষ ইনিংসে ৫ উইকেট তুলে নেন সিরাজ। বুমরাহ না থাকায় বোলিং আক্রমণের নেতৃত্বে ছিলেন তিনি। ইংল্যান্ডের শেষের প্রতিরোধ ভেঙে দিয়ে জয়ের বন্দরে পৌঁছে দেন ভারতকে।

ম্যাচশেষে স্কাই স্পোর্টসকে ম্যাককালাম বলেন, ‘ওর (সিরাজের) বল হাতে যে আগ্রাসী মানসিকতা, সেটা দেখতে চায় সবাই। এই স্পেলটা সিরিজটাই ঘুরিয়ে দিয়েছে।’

ইংল্যান্ডে দুই দলের কোচরাই দেন সিরিজ সেরার ভোট। ম্যাককালাম গিলের পক্ষে ভোট দিয়েছিলেন, গৌতম গম্ভীর ভোট দেন হ্যারি ব্রুকের পক্ষে। তবে ম্যাচ শেষে ম্যাককালামের মন যেন পড়ে থাকল সিরাজের কাছে।

দিনেশ কার্তিক যোগ করেন, ‘সিরাজ এই সিরিজে বারবার প্রমাণ করেছে, দল যখন বিপদে, তখন সে সামনে আসে। যেদিন বুমরাহ খেলেননি, সেদিন ম্যাচ জিতেছে ভারত। এটা বুমরাহর প্রতি অসম্মান নয়, বরং সিরাজ কীভাবে দায়িত্ব নেয়, তার উদাহরণ।’

শেষ কথা? সিরিজে ব্যাট-বলের রোমাঞ্চ ছিল তুঙ্গে। তবে সিরাজের স্পেলই বোধহয় সিরিজের সবচেয়ে বড় মোড় পরিবর্তনের গল্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd