নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির–কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল (এনএলসি)–এর চেয়ারম্যান এডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, নবনিযুক্ত আইজিপির নেতৃত্বে বাংলাদেশ পুলিশ বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং অপরাধ দমনে আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালন করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, আলী হোসেন ফকিরের পেশাগত দক্ষতা, সততা ও অভিজ্ঞতা দেশের জনগণের ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এডভোকেট এস এম জুলফিকার আলী জুনু তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মময় জীবনের জন্য শুভকামনা জানান।