• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের গভীর শোক রামিসা ধর্ষণ ও হত্যা: তীব্র নিন্দা জানালেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল(এনএলসি) ডিএমপির নতুন ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলামকে অভিনন্দন জানালেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল শুভ বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বার্তা ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল- মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনএলসি চেয়ারম্যানের শুভেচ্ছা দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতর-এর শুভেচ্ছা জানিয়েছেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল নবনিযুক্ত পুলিশের আইজিপি আলী হোসেন ফকিরকে অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ঢাকার দুই সিটিতে পৃথক পুলিশ কমিশনার চেয়ে লিগ্যাল নোটিশ অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ বন্ধে আইজিপি-ডিএমপি কমিশনারকে আইনি নোটিশ

ঢাকার দুই সিটিতে পৃথক পুলিশ কমিশনার চেয়ে লিগ্যাল নোটিশ

Reporter Name / ৫৮৯ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য পৃথকভাবে একজন করে পুলিশ কমিশনার নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

 

বুধবার (২১ জানুয়ারি) ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।

 

লিগ্যাল নোটিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা না নিলে রিট আবেদন করা হবে। আইনজীবী নিজেই নোটিশ পাঠানোর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

 

নোটিশে বলা হয়েছে, ঢাকা মহানগর বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন—এ দুটি স্বতন্ত্র সিটি করপোরেশনে বিভক্ত। উভয় সিটি করপোরেশনই পৃথক ভৌগোলিক সীমানা, বিপুল জনসংখ্যা, স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো ও নাগরিক সেবার দায়িত্ব বহন করছে।

 

নোটিশে বলা হয়, প্রচলিত আইন, প্রশাসনিক ন্যায়পরায়নতা ও সুশাসনের নীতিমালা অনুযায়ী একটি সিটি করপোরেশনের জন্য একজন পুলিশ কমিশনার থাকা আবশ্যক। বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইন, ১৯৭৬, সংবিধানের অনুচ্ছেদ ২১ ও ৫৫, এবং জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার মৌলিক দায়িত্বের আলোকে প্রতিটি সিটি করপোরেশনের জন্য পৃথক পুলিশ কমিশনার নিয়োগ একটি আইনসঙ্গত ও অপরিহার্য ব্যবস্থা।

 

সেখানে বলা হয়, বর্তমানে ঢাকার দুই সিটি করপোরেশনের জন্য পৃথক পুলিশ কমিশনার নিয়োগ না থাকায় প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর তদারকি ব্যাহত হচ্ছে। নাগরিক নিরাপত্তা ও দ্রুত পুলিশি সেবাপ্রাপ্তিতে বাধা সৃষ্টি হচ্ছে, যা সংবিধান ও আইনের শাসনের পরিপন্থি।

 

নোটিশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য একজন পুলিশ কমিশনার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য একজন পুলিশ কমিশনার নিয়োগের জন্য অবিলম্বে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

 

লিগ্যাল নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd